BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন?
বন্যাকবলিত এলাকাটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র দুইটি হ্রদের জন্য গুরুত্বপূর্ণ। এর একটি হলো তিব্বতের কৈলাস পর্বতের কাছে মানস সরোবর, অন্যটি নেপালের রাসুয়া জেলার গোসাইকুণ্ড হ্রদ। এদিকে তিব্বতে কাদাধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫৫৮ জন।
বাংলাদেশে সার সংকট আছে নাকি নেই?
সরকাল বলছে সারের সংকট নেই, মজুদ পর্যাপ্ত। কিন্তু মাঠপর্যায়ে অনুমোদিত ডিলারের কাছে সার না পেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আমন মৌসুম শুরুর মুহূর্তে কেন এমন পরিস্থিতি তৈরি হলো?
মক্কা চুক্তি কী ও বাংলাদেশ কেন এতে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছে?
মক্কা চুক্তি নিয়ে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে সম্প্রতি এই প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। তবে, এই মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যুক্ত হওয়া নিয়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের বক্তব্যই পাওয়া গেছে।
ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের ক্ষতি: ১৮০০ কোটি ডলার পরিশোধে সম্মত মেটা
ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল সংস্থা মেটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আনা অভিযোগের নিষ্পত্তিতে কয়েক বিলিয়ন ডলারের একটি চুক্তিতে সম্মত হয়েছে।
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় ১০০ জনের বেশি নিহত, নিখোঁজ পাঁচ শতাধিক বিদেশি পর্যটক
নেপালে একটি ভূমিকম্পের পর তুষারধস ও আকস্মিক বন্যায় শত শত মানুষ নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে ৫০০ জনের বেশি বিদেশি পর্যটক রয়েছেন। ওই ঘটনায় অন্তত ১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাকিস্তানের হাসপাতালে আগুনে ১৪ শিশুর মৃত্যু, 'দরজা তালাবদ্ধ' থাকার অভিযোগ
পিআইএমএস হাসপাতালের একজন মুখপাত্রের মতে, প্রসূতি ওয়ার্ডের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে আগুনের সূত্রপাত হয়েছিল এবং সেখানে থাকা অক্সিজেন সংযোগের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বিদেশি কর্মী নিয়োগ কীভাবে হবে, যা জানাল মালয়েশিয়া
মালয়েশিয়া বিদেশি কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশের পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাংলাদেশের জনশক্তি রফতানিকারকদের মধ্যে। এর মধ্যেই বিদেশি কর্মী নিয়োগদাতাদের জন্য আট ধাপের একটি নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।
বিশ্বজুড়ে অভিবাসী ভিসা আবেদনের সাক্ষাৎকার স্থগিত করলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বজুড়ে অভিবাসী ভিসার আবেদনকারীদের জন্য সাক্ষাৎকারের সময়সূচিতে বিরতি জারি করেছে বলে রয়টার্স জানিয়েছে। দেশটির চলমান অভিবাসনবিরোধী অভিযানের মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে?
চলতি অগাস্ট মাসের দ্বিতীয়ার্ধে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পরিকল্পনা অন্তত দু'দুবার একেবারে শেষ মুহূর্তে এসে বাতিল হয়েছে। সফরের দিনক্ষণও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল, তার পরেও তার আসা হয়নি। কিন্তু কী নিয়ে তৈরি হচ্ছে জটিলতা, আর ভারতই বা গোটা বিষযটিকে কীভাবে দেখছে?
নির্বাচিত খবর
বাংলাদেশে ১৮ জন রাষ্ট্রপতি কে, কতদিন দায়িত্বে ছিলেন?
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় দেশ। ইতোমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং কয়েকদিন পরই জাতীয় সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি। স্বাধীন বাংলাদেশে এখন পর্যন্ত ১৮ জন ব্যক্তি ২২ মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন, যাদের মধ্যে পূর্ণাঙ্গ ছাড়াও ছিলেন অস্থায়ী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
মাজার থেকে বঙ্গভবন- যে ইতিহাস কয়েক শতকের
আজ যেখানে বঙ্গভবন, কয়েক শতাব্দী আগে সেখানে কোনো রাষ্ট্রীয় স্থা্পনা ছিল না। ছিল একটি দুই জনের সমাধি, যা পরিচিতি পেয়েছিল মাজার হিসেবে। এরপর সময়ের সঙ্গে জায়গাটি কখনো হয়েছে বাগানবাড়ি, কখনো ব্রিটিশ শাসকের বাসভবন, আবার পাকিস্তান আমলে পরিচিত হয়েছে গভর্নর হাউজ নামে।
বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন আর কী পারেন না?
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন, এ নিয়ে নানা আলোচনা চলছে। রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব এবং এই পদের ক্ষমতা নিয়েও চলছে বিশ্লেষণ। এমনকি বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি পদের ক্ষমতা এবং সেই ধারা পরিবর্তনের ঐতিহাসিক পর্বগুলো নিয়েও আলোচনা চলছে।
আওয়ামী লীগের অগাস্ট ফ্যাক্টর: হত্যা, হামলা, ক্ষমতাচ্যুতি
১৯৭৫ সালের ১৫ই অগাস্ট সপরিবারে হত্যা করা হয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে। তার প্রায় তিন দশক পর, ২০০৪ সালের ২১শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয়; অল্পের জন্য প্রাণে বেঁচে যান দলটির তৎকালীন সভাপতি শেখ হাসিনা। এর প্রায় ২০ বছর পর ২০২৪ সালের পাঁচই অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি।
ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরে যে পাঁচ জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে
২০২৩ সালে বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি, প্রায় সাড়ে তিন লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছর মারা গিয়েছিলেন প্রায় দুই হাজার জন।













































