BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
ট্রাম্পের আপত্তির পরও ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি দিতে চায় রাশিয়া, দিল্লিতে পুতিনের ঘোষণা
বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ভ্লাদিমির পুতিন বলেন যে তার দেশ "ভারতকে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ করতে প্রস্তুত"। ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে তার জন্য দিল্লির ওপরে যুক্তরাষ্ট্র যখন চাপ দিচ্ছে, তার মধ্যেই পুতিন এই ঘোষণা করলেন।
বিশ্ববিদ্যালয়গুলোয় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের 'ক্লাস-পরীক্ষা বন্ধ'
বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস বা পরীক্ষায় অংশ নিতে পারছেন না বলে অভিযোগ করছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকর্মী। তাদের কাউকে কাউকে বহিষ্কার করা হয়েছে, আবার অনেকের বিরুদ্ধে তদন্ত চললেও সেই প্রক্রিয়া ঝুলে আছে মাসের পর মাস।
পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার লন্ডনযাত্রা
শুক্রবার মধ্যরাত বা ভোরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় তা আসতে দেরি হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর একজন হিন্দু প্রার্থী ঘোষণা আলোচনায় কেন?
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটি আসনে এই প্রথমবারের মতো জামায়াতে ইসলামী একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে ঘোষণা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, " সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার যে রাজনৈতিক কৌশল এক্ষেত্রে আওয়ামী লীগ এবং জামায়াতের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না।"
রাশিয়া যেকোনো মূল্যে দনবাস দখল করবে, জানালেন পুতিন
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরে যেতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নইলে রাশিয়া বলপ্রয়োগ করে ওই অঞ্চল দখল করবে বলেও সতর্ক করেছেন তিনি। ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো সমঝোতার সম্ভাবনাকেও প্রত্যাখ্যান করেছেন পুতিন।
পত্রিকা: 'আইজিপিসহ ফাঁসছেন ৮৭ শীর্ষ কর্মকর্তা'
আজ শুক্রবার ঢাকার পত্রিকাগুলোর পাতাজুড়ে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়া ও পুত্রবধু জোবাইদা রহমানের ঢাকায় আসার খবর গুরুত্ব পেয়েছে ঢাকার দৈনিকগুলোয়; এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তিতে জটিলতা; আইজিপি বাহারুল আলমকে নিয়ে অস্বস্তিতে সরকার– এসব খবরও গুরুত্ব পেয়েছে।
বিএনপির প্রার্থী ঘোষণা হলো ২৭২টি আসনে, শরিকদের জন্য কী রইলো?
নির্বাচন সামনে রেখে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পর ফাঁকা থাকা আরও ৩৬টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে বিএনপি। এমন প্রেক্ষাপটে দলটির জোট বা আন্দোলনের শরীকদের ভাগ্যে কী জুটছে এই বিষয়টি সামনে আসছে। আলোচনা রয়েছে বিভিন্ন আসনের প্রার্থীদের নিয়েও।
বিডিআর তদন্ত কমিশনের প্রতিবেদন জমার পর এখন কী হবে?
তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবীরা ভিন্নমত দিয়েছেন। কেউ বলছেন, বিচারের ব্যাপারে এই তদন্ত কমিশনের প্রতিবেদনের কোনো মূল্য নেই। আবার কোনো কোনো আইনজীবী সংশয় প্রকাশ করেছেন, প্রতিবেদনটি প্রকাশিত হলে বিচারাধীন মামলায় আসামিরা তা উপস্থাপন করে খালাস পেতে পারেন।
একটি মানবশিশুকে যেভাবে পাহারা দিলো চারটি কুকুর
বাংলাদেশের পাবনার ঈশ্বরদীতে যখন গত রোববার সদ্যোজাত আটটি কুকুর ছানা বস্তায় ভরে পুকুরে ফেলে মেরে ফেলা হচ্ছিল, তখন মাত্র দেড়শো কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের নদীয় জেলার নবদ্বীপে ঘটছিল সম্পূর্ণ বিপরীত এক ঘটনা।
বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!
নির্বাচিত খবর
গৃহবধু থেকে যেভাবে রাজনীতিতে উত্থান হয়েছিল খালেদা জিয়ার
জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য 'আপোষ ফর্মুলা' হিসেবে খালেদা জিয়াকে বেছে নেয়া হয়। উনিশশো চুরাশি সালের ১০ই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারপার্সন হন। বিএনপির শীর্ষ নেতৃত্বে তার আটত্রিশ পূর্ণ হল।
খালেদা জিয়া: রাজনৈতিক যত সফলতা এবং ভুল
দুর্নীতির দায়ে এক বছর ধরে কারাগারে আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর ওপর নির্ভর করেই বিএনপি গত প্রায় সাড়ে তিন দশক বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল হিসেবে টিকে আছে।
সমঝোতা করে যে পরিস্থিতিতে বাংলাদেশ ছেড়েছিলেন তারেক রহমান
ঠিক এক যুগ আগে লন্ডনের পথে ঢাকা ছেড়েছিলেন তারেক রহমান। তাকে কারাগার থেকে মুক্ত করা ও বিদেশে পাঠাতে তৎকালীন সেনা কর্মকর্তাদের সঙ্গে সমঝোতা করতে হয়েছিল তাঁর মা খালেদা জিয়াকে।
খালেদা জিয়ার অতীত নির্বাচনের ফলাফল কেমন ছিল?
২০১৮ সালের সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এর আগে খালেদা জিয়া পাঁচটি নির্বাচনে অংশ নিয়েছেন। যার মধ্যে চারটি নির্বাচন ছিল প্রতিযোগিতামূলক।
ভিডিও, গণতন্ত্র আর দলের আন্দোলন নিয়ে খালেদা জিয়া বিবিসিকে যা বলেছিলেন, স্থিতিকাল 15,17
বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন ১৯৯৭ সালে বিবিসি বাংলার আলী রীয়াজকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন গণতন্ত্র নিয়ে।

Formed in 2009, the Archive Team (not to be confused with the archive.org Archive-It Team) is a rogue archivist collective dedicated to saving copies of rapidly dying or deleted websites for the sake of history and digital heritage. The group is 100% composed of volunteers and interested parties, and has expanded into a large amount of related projects for saving online and digital history.















































